ভাঁজযোগ্য ডিভাইস আনছে মাইক্রোসফট!

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০১:১০  
শীর্ষ প্রযুক্তি জায়ান্টগুলো একের পর এক নতুন প্রযুক্তি সামনে আনছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ যুক্ত হয়েছে ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ডিভাইস। এবার তেমনই ডিভাইস আনতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। খবর এনগ্যাজেট। সম্প্রতি প্রকাশিত মাইক্রোসফটের পেটেন্টের আবেদনে ডিভাইসটির কব্জায় তরল পদার্থ বা গ্যাসের ব্যবহার দেখা গেছে। ফলে তরল বা গ্যাসের ব্যবহার নমনীয় পর্দায় চাপ কমাবে। এই পেটেন্টের আবেদন করেছে মাইক্রোসফটের প্রযুক্তি লাইসেন্সিং দল। তাই মাইক্রোসফট এই প্রযুক্তির ডিভাইস আনবে সেটি নিশ্চিত নয়। যদিও সামনে কয়েকটি সারফেস ডিভাইস আসতে যাচ্ছে। সেখানে এই প্রযুক্তির ব্যবহার থাকতে পারে। আবার এমনটিও হতে পারে যে, এটি সকল ডিভাইস নির্মাতাদের কাছে লাইসেন্স আকারে বিক্রি করা হবে। ডিবিটেক/বিএমটি